পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

অমিত হাসানের কবিতা - তোমাকে ভালোবেসেছিলাম

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-01-2025 08:07:24 am


একই পৃথিবীতে থাকি

একই শহরে, একই গ্রামে

একই চন্দ্র- সূর্যের নিচে

আমরা দুজনে।


তবু কেউ, কাউকে দেখি না

কেউ কারো সঙ্গে কথা বলি না

আজ কত দিন হলো

আজ কত মাস হলো

আজ কতগুলো বছর পেরিয়ে গেলো।


আমাদের শেষ দেখা কবে হয়েছিল 

তোমার কি মনে আছে? 

আচ্ছা তারপর কেন আর

আমাদের দেখা হলো না

আমাদের কথা হলো না। 


কেন সবসময় তুমি আমাকে এড়িয়ে গেলে?

কেন আমি তোমাকে ভালোবাসতে পারলাম না? 

আচ্ছা, আমাকে কি তুমি ভুলে গেছো?

আর কেনই বা মনে রাখবে আমায়?

তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতা কি ছিল আমার? 

সুন্দর চেহারা, দামি বাইক, আইফোন, কাড়ি কাড়ি টাকা 

কিংবা মস্ত একটা ফ্ল্যাট, বিলাসী গাড়ি 

কিছুই তো ছিল না আমার। 

আমি ছিলাম এক বেকার ভবঘুরে উন্মাদ। 


তোমাকে দেওয়ার জন্য দামি কোনো উপহার 

কেনার সামর্থ্যও তো আমার ছিল না।

তোমার সামনে গিয়ে যে বলবো

আমি তোমায় ভালোবাসি

সে সাহসটুকুও পর্যন্ত আমার ছিল না।

আমি এক ভীরু, কাপুরুষ হয়েই রইলাম। 


হয়তো আমাদের একদিন দেখা হবে 

কোনো একদিন 

অথবা দেখা হবে না আর।

কিন্তু জেনে রেখো

আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম।



আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

২৮ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে