সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক সার্ককে আরও গতিশীল ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ-মালদ্বীপ শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার রামপালে  খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী পীরগাছায় নতুন জামে মসজিদে প্রথম জামাতে নামাজ আদায়ের উদ্বোধন বরিশাল: জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা-- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন,

সুদূর সিলেটে থেকেও ইসলামপুরে পুলিশের মামলায় বিএনপি নেতা জিয়াউল হক আসামি!

এজাহারে উল্লেখিত ঘটনার দীর্ঘদিন আগে থেকে সুদূর সিলেটে অবস্থান করেও নাশকতার পরিকল্পনার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানা পুলিশের দায়ের করা মামলায় রেহাই পাননি জিয়াউল হক (৪৮) নামে বিএনপির এক নেতা। ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপির ওই নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে মামলার বাদি ইসলামপুর থানার এসআই (উপ-পরিদর্শক) ছাইফুল ইসলামের বিরুদ্ধে।

গত বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ইসলামপুর থানায় এসআই ছাইফুল ইসলাম বাদি হয়ে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) উপধারায় ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৫ নম্বর আসামি করা হয় উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হককে। তিনি নাপিতেরচর সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি ঘোষিত আগামি ১০ ডিসেম্বর সমাবেশকে সফল করতে সরকারি সম্পত্তি নাশকতার উদ্দ্যেশ্যে গত সোমবার (২৮ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা (আসামিরা) বৈঠক করেন।

স্থানীয় বাসিন্দা মিজান, এনামুল হক, আব্বাস আলী বলেন, 'বিএনপি নেতা জিয়াউল হক অন্তত দুই সপ্তাহ ধরে তাঁর স্ত্রীর কর্মস্থল সিলেটে অবস্থান করছেন। কিন্তু গায়েবি মামলায় তাঁকেও অযথা আসামি করেছে পুলিশ।'

মামলার আসামি ভুক্তভোগী জিয়াউল হক মোবাইল ফোনে বলেন, 'আমি সিলেটে অবস্থান করা সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিত হয়ে নাশকতার মামলা আমাকে আসামি করেছে। বিএনপির রাজনীতি করাই কি আমার অপরাধ? আমি এলাকায় থাকি কি-না, তা আমার মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করলেই সত্যতা মিলবে। হয়রানি করতেই পুলিশ আমাকে গায়েবি মামলায় আসামি করেছে।'

মামলার বাদি ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'তদন্তের পর জানা যাবে, কে দোষি আর কে নির্দোষি। যারা দোষি নয়, চার্জশিটে তাঁদের নাম বাদ দেওয়া হবে।'

উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ঠেকাতে নাশকতার ধোঁয়া তোলে গণহারে আসামি করছে পুলিশ। এছাড়া ঘুম থেকে ডেকে তুলে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে  নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারছে না।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ আরও বলেন, 'নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপির বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও খবর







6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

১৭ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে