আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয় তাদের। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অনেক প্রতিষ্ঠিত ব্যক্তির কথা শুনে থাকবে। ধনসম্পদে মানুষ শুধু বড় হয় না। মনের দিক থেকে বড় হয়। যশখ্যাতির দিক থেকে মানুষ বড় হয়। তোমরা যদি একশজন মানুষের কথা জানো। এর মধ্যে দুই ভাগ মানুষ আছে যারা জন্মগতভাবে পরিবার থেকে কিছু অর্থ পায়। বাকি ৯৮ভাগ মানুষ নিজের চেষ্টায় বড় হয়। আর নিজে চেষ্টা করলে বাকি সবাই তাকে সহযোগিতা করে।    


এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, অভিভাবক সায়মা বেগম, শিক্ষার্থী মিনারুল ইসলাম ও সুমাইয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।  


আরও খবর