শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

আরাফাত রহমান কোকো ছিলেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক : সাবেক কেবিনেট সচিব


আরাফাত রহমান কোকো ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তিনি ক্রিকেট খেলাকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি যদি এখন বেঁচে থাকতেন, তবে বিশেষ করে ক্রিকেট খেলায় আমাদের দেশ অনেক এগিয়ে যেত। ফলশ্রুতিতে ক্রিকেটে বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত।


প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে এসব মন্তব্য করেছেন সাবেক কেবিনেট সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা  ও  এএসএম আব্দুল হালিম।



আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে 

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। 


বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম আরও বলেন, 'ক্ষমতার কেন্দ্রে থেকেও কখনোই ক্ষমতার দম্ভ করেননি আরাফাত রহমান কোকো। তিনি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমরা তাঁর আদর্শকে ধারণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা খুবই জরুরি।  

বিএনপি নেতা এএসএম আব্দুল হালিম বলেন,

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আরাফাত রহমান কোকো। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখেন।'


ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকিউল ইসলাম তিব্বত, সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, আব্দুল আজিজ প্রধান, নজরুল ইসলাম, হেলাল উদ্দীন সাদ্দাম, রুহুল আজম লুলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রৌফ দানু, আজিজুর রহমান চৌধুরী, হাতেম আলী সাদা, সরোয়ার আলম বিপুল, মনিরুল করিম, আক্রামুজ্জামান বাদশা, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।


স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। 


(ছবির ক্যাপশন : ইসলামপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম এবং অন্যান্য অতিথিরা।)



উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগষ্ট কুমিল্লায় বাবা জিয়াউর রহমানের কর্মক্ষেত্রে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি হন। ২০০৮ সালের ১৭ জুলাই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে মাত্র ৪৫ বছর বয়সেই তাঁর জীবনাবসান হয় তাঁর।


আরও খবর