আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাখাইয়ের পুর্ববুল্লায় ব্রীজ আছে,রাস্তা নেই, জনসাধারণ চলাচলে চরম ভোগান্তি।

লাখাইয়ের পুর্ববুল্লায় ব্রীজ আছে,রাস্তা নেই, জনসাধারণ চলাচলে চরম ভোগান্তি। লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউ পির ৮ নং ওয়ার্ডের পুর্ববুল্লা গ্রামের কানু গোপের বাড়ি সংলগ্ন রত্না খালে অবস্থিত অপরিকল্পিত ব্রীজটি নির্মিত হয়েছে আজ থেকে ১৫/২০ বছর আগে, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কোন মেরামত হয়নি, জনচলাচল চরম ভোগান্তিতে, রাস্তার বেহাল অবস্থা। এতে করে জনচলাচল সহ নানা সমস্যায় জর্জরিত এই অপরিকল্পিত ব্রিজ ও রাস্তাটি। সর জমিনে গিয়ে দেখা গেল ব্রীজ উঁচু হওয়ার কারণে বয়স্ক মানুষ পারাপার হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এ ব্যাপারে ব্রীজ পারাপার হওয়া এক পথচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিদিন এই ব্রীজ দিয়ে আসা-যাওয়া করি,কিন্তু এই ব্রীজ দিয়ে উপরে উঠতে আমার হাঁটু ব্যাথা করে, একজনের সাহায্য ছাড়া উপরে উঠতে পারি না, আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার আছে কিন্তু কেউ এই রাস্তার দিকে নজর দেয় না, আরেক ভুক্তভোগী বলেন, আমাদের গ্রামের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী বুল্লা বাজার, বুল্লাবাজার এই রাস্তা দিয়ে নিকটবর্তী হওয়ায় জনসাধারণ চলাচল বেশি, জনপ্রতিনিধিগণ এই রাস্তাটাকে মেরামত করে দিলে অনেক উপকার হইতো। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার শিরিন আক্তারের সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি জানান, যদি রাস্তার কোন বরাদ্দ আসে আমরা করে দিব। ভুক্তভোগী জয়নাল মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই কানায় কানায় পানি জমে যায়, তখন মানুষ যাতায়াত করতে অনেক সমস্যায় পড়েন,বুল্লা বাজার যেতে হলে মেইন রাস্তা দিয়ে যেতে হয় তখন। খোঁজ নিয়ে জানা যায়, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক এই রাস্তাটি পূনঃ মেরামত করলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের কাজ করায় বেশী দিন টিকসই হয়নি, এতে করে পুরো রাস্তায় কানায় কানায় গর্ত পরিণত হয়েছে। এ বিষয়ে ৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সাথে মুঠো ফোনে যোগাযোগের জন্য বার বার ফোন করলেও উনার ফোনটি বন্ধ পাওয়া যায়, রাস্তার পূনঃ নির্মাণ ও সংস্কার করার জন্য এলাকাবাসীর দাবী, তারা বলেন ঐতিহ্যবাহী বুল্লা বাজার নিকটবর্তী হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন পূর্ব বুল্লা, রামদেবপুর এবং গঙ্গানগর গ্রামের মানুষ আসাযাওয়া করে। তারা আরও বলেন যদি এই রাস্তাটি মেরামত করা হয়,তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
Tag
আরও খবর