সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমিক কল্যাণ ফেডারেশন কুতুবদিয়া উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন


শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।


এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি জননেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন-যুগের পর যুগ, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, বরাবরই চাপিয়ে দেওয়া হচ্ছে মানবগড়া মতবাদ, খর্ব করা হচ্ছে মানবজাতির অধিকার।


রাসুলুল্লাহ (সা.) এর সেই সোনালী যুগে ছিল না উচু-নিচু ভেদাভেদ, মালিক-শ্রমিক কাদে কাঁধ মিলিয়ে কায়েম করে ছিল ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র। 


সে কল্যাণময় রাষ্ট্রে ছিলনা সাদা-কালোর ব্যবধান। 


মহেশখালী-কুতুবদিয়া আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হামিদুর রহমান আযাদ আরো বলেন-ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পেতে হলে কুরআনের ছায়াতলে আসতে হবে।


এককথায় কুরআনের আইন ও রাসুলুল্লাহ (সা.) আদর্শ তথা আল্লাহর আইন ও সত্য লোকের শাসন কায়েম হলেই শ্রমজীবীসহ সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। 


আল্লাহর আইন ও সত্য লোকের শাসন কায়েম এর আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে তাই আসুন সেই আন্দোলনকে তরান্বিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হই।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার আওতাধীন কুতুবদিয়া উপজেলার দ্বি-বার্ষিক 


সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলি বলেন। 


শ্রমিক নেতা রবিউল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুতুবদিয়া উপজেলা প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান জননেতা আ.স.ম শাহরিয়ার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, উপজেলা উপদেষ্টা মাওলানা নুরুল আমিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমূখ। 


২০২৫-২০২৬ সেশনের জন্য মাওলানা আবদুর রহমান কে সভাপতি ও হেলাল হোছাইন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান।

আরও খবর