রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় নতুন ভোটার হতে ভোগান্তি

কক্সবাজা‌রের কুতুবদিয়ায় নতুন ভোটার ও জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সময়মত উপ‌স্থিত না থাকায় ভোটার হতে বাদ পড়ে শত শত নাগরিক। একজন ভোটার প্রার্থীকে অন্তত ১০ টি সনদ সংগ্রহ করতে হয়।

অন্যদিকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকলেও গত আগস্টের শেষ দিকে তা কিউআর কোডযুক্ত ইংরেজিতে করার নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে।

ভোটার হয়নি এমন ব্যক্তিদের অধিকাংশই বাংলায় জন্ম নিবন্ধন করা। ফলে বিপত্তি দেখা দেয় ভোটার হতে এসে। একবার অনলাইন আবেদন, আবার ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন সনদ কপি সংগ্রহ করা, স্বাক্ষর প্রভৃতি দফায় দফায় ভোগান্তি।

একাদিক সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, জন্মনিবন্ধন ২০০ টাকা, প্রত্যয়ন ৫০ টাকা, নাগরিক সনদ বাবদ ১০০ টাকা নিয়েছে পরিষদে। এতে প্রায় ৭/৮ দিন তাকে পরিষদে যেতে হয়েছে। গত৩ সপ্তাহ আগে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এখানো পায়নি। ফলে সে ভোটারের জন্য আবেদনও করতে পারছেনা।

উত্তর ধুরুং ইউনিয়নে হালনাগাদ ভোটার কার্যক্রমে তথ্য সংগ্রকারী মাস্টার মফিজুল আলম বলেন, নতুন ভোটার হতে আগ্রহীদের বাড়িতে গিয়ে একবার প্রয়োজনীয় কাগজ-পত্র করতে বলা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা অনলাইন জন্ম নিবন্ধন থাকলেও কিউআর কোড কপি ছাড়া ভোটার করা যাচ্ছেনা। এটি সংশোধনী আবেদন করে ফের পরিষদে যেতে হচ্ছে। এধরণের ভোগান্তি অনেকেই ভোটার হতে পারবে না।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সচিব ফুরকানুল ইসলাম বলেন, অনলাইন আবেদনের পর আবার বেশ কয়েকটি সনদ অনলাইন থেকে বের করতে হয়। সবচেয়ে বেশি বিড়ম্বনা দেখা দিচ্ছে জন্মনিবন্ধনের কিউআর কোড কপি বের করতে। বাংলায় জন্মনিবন্ধনটি সংশোধনের আবেদন করে কপি বের করতে হচ্ছে। যা অধিকাংশ ক্ষেত্রেই বিফল হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, অনলাইন জন্মনিবন্ধন ও জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাইড কপি সংগ্রহ করে দিলেও ভোটার হতে পারবে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। গত ৮ দিনে উপজেলায় প্রায় ২ হাজার ফরম জমা হয়েছে।

Tag
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে