ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 06:58:14 am

ফাইল ছবি


আন্তর্জাতিক ডেস্ক :


সালমান রুশদির ওপর হামলাকারী এক যুবকের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আজ শনিবার দ্য গার্ডিয়ান জানায়, হামলার কয়েকঘণ্টা পর পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী এই যুবক নিউ জার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা।


নিউইয়র্ক পুলিশের মেজর ইউজিন স্ট্যানিসজেউস্কি বলেন, 'শিটোকোয়া ইনস্টিটিউটের মঞ্চে ৭৫ বছর বয়সী সালমান রুশদি যখন বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হাদি মাতার মঞ্চে ছুটে আসেন এবং রুশদির ঘাড় ও পেটে ছুরিকাঘাত করেন। 'রুশদির ওপর মাতারের হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। ঘটনা তদন্তে স্থানীয় ও রাজ্যের কর্মকর্তাদের সহায়তা করতে ইতোমধ্যে এফবিআই এজেন্টরা যোগ দিয়েছেন', বলেন তিনি।


ইউজিন স্ট্যানিসজেউস্কি আরও বলেন, 'সেদিন মাতার টিকিট কেটে ওই আলোচনা অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। এখন রুশদির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে মাতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।'


আইনপ্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মাতার ইরান সরকারের প্রতি সহানুভূতিশীল বলে জানা গেছে। তবে এ হামলার পেছনে ইরানের দিক থেকে কোনো ইন্ধন রয়েছে কি না তা নিশ্চিত নয়।


সালমান রুশদি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং কথা বলতে পারছেন না। তার ঘনিষ্ঠ এক কর্মকর্তা অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন, 'সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না। তিনি এক চোখ হারাতে পারেন। তার বাহুতে থাকা স্নায়ুগুলো কেটে ফেলা হয়েছে। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।'


ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ১৯৮১ সালে 'মিডনাইট'স চিলড্রেন' নামক বইয়ের জন্য বুকার পুরস্কার পান তিনি।


১৯৮৮ সালে চতুর্থ বই 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর জন্য তাকে ৯ বছর লুকিয়ে থাকতে হয়েছিল। যুক্তরাজ্যে বসবাসকালে বেশিরভাগ সময় তাকে সরকারের সুরক্ষা নিয়ে থাকতে হয়েছে।


স্যাটানিক ভার্সেস' উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তার মাথার দাম হিসেবে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার পুরস্কার ঘোষণা করেন।


তবে অনেক আগেই ইরান সরকার আয়াতুল্লা আলী খামেনির সেই অবস্থান থেকে সরে আসে। যদিও দেশটিতে রুশদিবিরোধী মনোভাব টিকে আছে বলে ধারণা করা হয়।  


উল্লেখ্য, সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে সালমান রুশদিকে নাইট উপাধি দেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।

আরও খবর