রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে বি‌দেশী জাহাজ আটক

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ার ব‌হি‌র্নোঙ‌রে শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানী তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী এক‌টি বিদেশী বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি২৫) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার কক্সবাজার কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা টহল কা‌লে লক্ষ করে যে, সন্দেহজনক বাংলাদেশী ওয়েল ট্যাংকার, 'ওটি ইউনিয়ন', পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক জাহাজ এম‌টি ডল‌ফিন-১৯ হতে জ্বালানী তেল আদান প্রদান করছে।কোস্ট গার্ড জ্বালানী তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারে অবস্থানরত‌দের জিজ্ঞাসাবাদ করলে জাহাজদ্বয় বহির্নোঙ্গরে নোঙ্গর করা এবং জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

বিদেশী জাহাজটির মোংলা বন্দরে যাওয়ার কথা থাকলেও জাহাজটি সকাল ৭ টায় কুতুবদিয়া বহিঃনোঙরে নোঙ্গর করে।চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশী জাহাজটি অবৈধ ভাবে উক্ত দিন সকাল ৭টা হতে দুপুর ২ টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে।যার ফ‌লে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হওয়ায় কোস্ট গার্ড বিদেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নিয়ে আসে।

তিনি আরও বলেন, জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারটি বর্তমানে ৯ জন ক্রুসহ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে রয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে উক্ত জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে