মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর পরামর্শ সংস্কার কমিশনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2025 10:35:41 am

সুশাসন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সংখ্যা ৪০ থেকে ২৫-এ নামিয়ে আনার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি)।


‘বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় এবং ৬১টি বিভাগ রয়েছে। যৌক্তিক রদবদলের পর এ সংখ্যা ২৫ এবং ৪০ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।’ 

   

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।


প্রতিবেদনে মন্ত্রণালয়গুলোকে বিধিবদ্ধ প্রশাসন নামে পাঁচটি অনুরূপ ক্লাস্টারে শ্রেণীবদ্ধ করার সুপারিশ করেছে- অর্থ, শিল্প ও বাণিজ্য; ভৌত অবকাঠামো এবং যোগাযোগ; কৃষি এবং পরিবেশ; এবং মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন।


জনবান্ধব, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ার লক্ষ্যে সরকার গত ৩ অক্টোবর পিএআরসি গঠন করে।


কমিশনের মতে, তারা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন পরিকল্পনার আওতায় প্রশাসনকে আরও কার্যকর করতে চার থেকে ছয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

   

কাজ শুরুর পর থেকে, কমিশন ৪৯টি সভা করেছে এবং ২০০ টিরও বেশি সুপারিশকে অন্তর্ভুক্ত করে ১৭টি অধ্যায়ের প্রতিবেদন নিয়ে এসেছে।

   

কমিশন ১৩টি বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে তাদের কাছ থেকে প্রশাসনের রদবদল করতে পরামর্শ চেয়েছে।

   

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমরা বাংলাদেশ পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি তাদের পরামর্শ লিখিতভাবে পেশ করেছে।

    

কমিশন সারা দেশের আটটি জেলা ও পাঁচটি উপজেলা পরিদর্শন করে তৃণমূল ও মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে।

আরও খবর