শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিহত করা হবে-মহসিন মিয়া মধু

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট করে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগন তাদের প্রতিহত করবে।’ এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদের ভূমিকা রাখারও আহবান জানান। 

সাংবাদিকদের উদ্যেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা বিনা লাভের বাজার বসিয়েছি। এতে বিপুল সংখ্যক দরিদ্র মানুষরা উপকৃত হয়েছে। রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষদের নাগালে রাখতে বিনা লাভের বাজারকে আরো বিস্তৃত করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় আসছে রমজানে বাজারে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ডাকাতি ও সন্ত্রাসী তৎপরতা নির্র্মূলসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতার লক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, এতে করে শ্রীমঙ্গলবাসী শান্তিতে থাকতে পারবেন। তাদেরকে সহযোগিতা করলে দেশকে সহযোগিতা করা হবে। ড. ইউনুস এর সরকার কোনো দলীয় সরকার নয়, সকলের সরকার। তারা জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কর্মকান্ডকে সহযোগিতা করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারের সমালোচনা করব- কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তির দ্বারা দল কিংবা দেশ ক্ষতিগ্রস্থ হলে শুধু বহিষ্কার নয় তাকে চিহ্নিত করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে প্রতিহত করা হবে।’ 

তিনি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, বিএনপি নেতা আবুল মঈন গোফরান, মীর এম এ সালাম, সাংবাদিক কাউছার ইকবাল, এম ইদ্রিস আলী, আ.ফ.ম আব্দুল হাই ডন, এম এ রকিব, বিশ^জিৎ ভট্টচিার্য বাপন, সাইফুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন, ইয়াছিন আরাফাত রবিন, রূবেল আহমেদ প্রমুখ।

আরও খবর