শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

সাতক্ষীরায় সচেতনতামূলক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ড্যাফোডিলস প্রি ক্যাডেট স্কুল মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।


ড্যাফোডিল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এ এস এম মাহবুবর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা, সহকারী কমিশনার মোঃ সাহেদ হোসেন, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, ড্যাফোডিলস প্রি ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ শফিউল হক, কলারোয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিএম আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল।


নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। 

আরও খবর