প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

নড়িয়ায় ভুলবশত করা মামলা তুলে নিতে বাদীর সংবাদ সম্মেলন

ভুলবশত করা মামলার দায় স্বীকার করে, রিপন হাওলাদারের খালাস চেয়ে বাদীর সংবাদ সম্মেলন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভুলবশত দায়ের করা মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বাদী মো. ইব্রাহিম বেপারি। তিনি স্বীকার করেছেন, মামলাটি তার বিভ্রান্তির কারণে করা হয়েছিল এবং এতে অভিযুক্ত রিপন হাওলাদার নির্দোষ। তাই তিনি মামলাটি প্রত্যাহার করে রিপন হাওলাদারকে খালাস দেওয়ার দাবি জানান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ইব্রাহিম বেপারি বলেন, তার মেয়েকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ভুল তথ্যের ভিত্তিতে তিনি রিপন হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন। তবে তদন্তে জানা যায়, প্রকৃত অপরাধী রিপন নন; বরং অপরাধের সঙ্গে জড়িত ছিলেন রফিক বেপারি, পিতা মৃত মানিক বেপারি।

তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝির কারণে রিপন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সত্য উদ্ঘাটিত হওয়ার পর তিনি বুঝতে পারেন, রিপন নির্দোষ। তাই তিনি মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রশাসনের প্রতি রিপন হাওলাদারকে খালাস দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর