চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

কিশোরগঞ্জে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ



নীলফামারীর কিশোরগঞ্জে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার সিঙ্গেরগাড়ী হাজিরহাটে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.সিদ্দিকুল আলম ( সিদ্দিক) এর সহযোগিতায় ১২০ জন হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব রুবেল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফারুক হোসেন, সিঙ্গেরগাড়ীর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক,বিশিষ্ট সমাজসেবক জমিদার খান ও মো: মোরছালিন ইসলাম প্রমূখ। 

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ কালে সাবেক এমপির অনুপস্থিতিতে সাবেক এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন রুবেল ইসলাম। 




আরও খবর