ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের লড়াই চলবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-02-2025 09:22:49 pm

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামীর লড়াই চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “যে সকল সন্তানরা জাতিকে দায়বদ্ধ করে চলে গিয়েছে, তাদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতের আপোষহীন সংগ্রাম চলবে। তোমাদের দেওয়া আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানই জামায়াতের স্লোগান।”



শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে। তবে, যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। যেই নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। পাশাপাশি মাঠ প্রশাসনে অতীতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগণের বুকে বিদ্ধ করেছে তাদেরকে কোন দায়িত্বে নিয়োজিত করা যাবে না।”


জামায়াতের নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সরকারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর