বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক জনমত জরিপ

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশ বিনির্মান এবং  নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক জনমত জরিপ  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড় এলাকায় জাতীয় নাগরিক কমিটি জয়পুরহাট জেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর, মোঃ গোলাম কবীর ও ওমর আলী বাবু, পাঁচবিবি উপজেলা সংগঠক তাজরুল ইসলাম, মোরসালিন, কালাই উপজেলা সংগঠক রাশেদুজ্জামান আল হাসান, আক্কেলপুর উপজেলা সংগঠক শিহাবুল ইসলাম জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।

সংগঠকরা জানান, নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করা হচ্ছে। দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য জনগণের মতামত অবশ্যই গ্রহণ করতে হবে। এরই অংশ হিসেবে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায়  আজ জয়পুরহাটে আমরা জনমত জরিপের কাজ শুরু করেছি। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শির্ষক স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যেই আমাদের আজকের এই জনমত জরিপ। ডিজিটাল গুগল ফর্ম এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে। যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য ফর্ম সরাসরি পূরণ করার জন্য আমাদের এই আয়োজন। 

অন্যদিকে প্রযুক্তি-নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলি হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও পৌছে দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি।
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে