মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শান্তিগঞ্জে জামায়াত মনোনিত সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ইয়াসীন খাঁনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। তিনি বলেন বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাগারে ছিল। আমার বিরুদ্ধে ৩৬ টি মামলা হয়েছে। আমরা এসব মোকাবিলা করে জনগনের পাশে ছিলাম। আগামী দিনে বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় জামায়াত ইসলামী। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। শান্তিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির হাফেজ আবু খালেদ সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদের পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন,দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃআল আমিন,শ্রমজীবী সংগঠনের উপজেলা সদস্য,মোঃতাজুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক,পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি দিলোয়ার হোসেন,দরগাপাশা ইউনিয়নের উলামা মাশায়েখ সেক্রেটারি হাফেজ এনামূল হক সুনামগঞ্জ পৌরসভার ইসলামি ছাত্র শিবিরের সভাপতি সজিব আহমেদ , শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আফসার আহমদ, সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ।সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর