মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় জামায়াতের সমাবেশে হাজারো মানুষের ঢল

নওগাঁ জামায়াত সমাবেশ

নওগাঁয় জামায়াতের সমাবেশে হাজারো মানুষের ঢল 

নুরনবি হাসান,নওগাঁ জেলা প্রতিনিধি :

জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ স্থলে হাজারো মানুষের ঢল নামে।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপুর আড়াই টায় নওগাঁ নওজোয়ান মাঠে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে শুরু হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের  জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদ প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ -৬ (রানীনগর- আত্রাই) আসনের  জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, আত্রাই উপজেলা জামায়াতের আমির ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ খবিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিব প্রমূখ।

সমাবেশ শুরুর পূর্ব থেকে শুরু হওয়ার সাথে সাথেই জেলার সকল উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট হতে ব্যানার ফেস্টন নিয়ে নওগাঁ নওযোয়ান মাঠে এসে সামবেশে মিলিত হয় জামায়াতের হাজারো নেতা কর্মীরারা। জামায়াত নেতা এটি আজহারের নিঃশ্বর্ত মুক্তির দাবীতে ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবীতে নওগাঁ জেলা শহরের রাস্তাঘাট প্রকম্পিত করে তারা শ্লোগান দিতে থাকেন।

নওগাঁ নওজোয়ান মাঠে সমাবেশ শেষে এক বিশাল মিছিল জেলা জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে এসে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

আরও খবর