কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

দেওয়ানগঞ্জে 'জাতীয়করণ' দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাঠে শিক্ষার্থীদের মানববন্ধন




জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে 'শিক্ষায় বৈষম্যের ঠাই নাই, জাতীয়করণের বিকল্প নাই' স্লোগানকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালী উচ্চ বিদ্যালয়, হাতিভাঙা উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর বালিকা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে 'সরকারি স্কুলে পড়তে চাই', 'একদফা এক দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ চাই' এমন নানা দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড উঁচিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়গুলোর

শিক্ষক-কর্মচারীরাও অংশ নেন।


মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি আদায় করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছে। শিক্ষকদের ন্যায অধিকার আদায়ের এই আন্দোলনে ঐকমত পোষণ করে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।'


সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন বলেন, 'আমরা ন্যায অধিকার চাই। শিক্ষার্থীরাও আমাদের দাবির সঙ্গে যুক্ত হয়েছে। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।'


আরও খবর