জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ দেয়ালিকা উন্মোচন

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) প্রকাশ করেছে ‘সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ শীর্ষক দেয়ালিকা।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে দেয়ালিকার উন্মোচন করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি বলেন, “দেশ বিভাগের আগেও রাজশাহী কলেজ ‘নেক্সট প্রেসিডেন্সি কলেজ’ হিসেবে পরিচিত ছিল। এখানকার শিক্ষার্থীরা সবসময়ই মেধাবী ছিল এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। এই কলেজের দেয়ালিকা কখনো খারাপ হতে পারে না। ভালো শিক্ষার্থীরা অবশ্যই ভালো কিছু করবে।”


তিনি আরও বলেন, “এই দেয়ালিকা ভাষা আন্দোলনের চেতনা ও বীর শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে তাদের সংযুক্ত করবে। দেয়ালিকার প্রতিটি লেখা, চিত্র ও তথ্য নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করবে।”


ইউনিটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, আরসিআরইউ’র উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান এবং মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটির সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর