জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কুলিয়ারচরে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনদিন ব্যাপী ১৩তম ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জহুরা'র সভাপতিত্বে বইমেলার শুভ উদ্বোধন করেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনষদের প্রাক্তন ডীণ অধ্যাপক হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ (বাবুল), জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ. বি. এম. বদরুল আলম মুর্শেদ (রাজিব), ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন (রতন), কিশোরগঞ্জ জেলার জজ কোর্টের এ.পি.পি, সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যামিকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজহারুল হক, ও কুলিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল আলী প্রমুখ। নবকণ্ঠ-২২ পরিবার কতৃক আয়োজিত ৩ দিন ব্যাপি অমর একুশে বইমেলায় অন্যান্য বছরের মতো এবারও মেলায় শিশু-কিশোরদের জন্য শিল্পাচার্য, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকছে। উক্ত বইমেলা আজ ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চলবে।