ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বড়লেখায় নানা আয়োজনে নিসচা'র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়

সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চা-শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।


এ উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিউ সমনবাগ চা-বাগান অফিসে ক্বারী আতিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিউ সমনবাগ চা-বাগানের ব্যবস্থাপক মো. সাহেদ নেওয়াজ।


বিশেষ অতিথি ছিলেন বড়লেখা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও নিসচা উপদেষ্টা সুলতান আহমদ খলিল, মাছরাঙা প্রকাশনের সম্পাদক মো. আবুল কাশেম, প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন। 


এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, অজিত রবিদাস, শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল, শাহাব উদ্দিন, এমরান আহমদ প্রমুখ। 


এসময় নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে বিশটি চা-শ্রমিকের পরিবারে বিশেষ উপহার প্রদান করা হয় এবং ভাষা শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. ছাদ উদ্দিন। 


এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিসচা বড়লেখা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং ২১ শে ফেব্রুয়ারি বিকেলে চিকিৎসাধীন একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


এ বিষয়ে নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের নির্দেশনায় বাংলাদের প্রত্যেকটি জাতীয় দিবস ও আন্তর্জাতিক দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি এবং সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক, মানবিক ও দেশের কল্যাণে অতন্দ্র প্রহরী হিসেবে নিসচা কাজ করে যাচ্ছে।

আরও খবর