ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান কুবি শিক্ষার্থীরা

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যপক অবনতির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।


রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১টায় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাইম ভুঁইয়ার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব বলেন,"দেশব্যাপী ধর্ষণের ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতিতে আমরা অত্যন্ত ব্যথিত। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করছেন? তিনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তার পদত্যাগ করা উচিত। নাগরিকদের অধিকার নিশ্চিত না করতে পারলে তাদের কোথাও থাকার অধিকার নেই। আইন উপদেষ্টার কার্যকরী ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ধর্ষণের ঘটনাগুলি নিয়মিত ঘটছে, কিন্তু প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আমাদের প্রতিবাদ চলবে।"

গণিত বিভাগের হান্নান রহিম বলেন, "লড়াই করে আমরা বাঁচতে চাই। আমরা আমাদের মা-বোনদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। কেন তাদের আন্দোলনে দেখতে পাচ্ছি না? সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানাই—ধর্ষনের প্রতিবাদে মাঠে নামুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ষণ ও অপরাধ দমন করতে না পারলে পদত্যাগ করুন। আমরা ধর্ষকদের দ্রুত উন্মুক্ত স্থানে মৃত্যুদণ্ডের দাবি করছি। ইনকিলাব জিন্দাবাদ।"

এ সময় 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে' ; ধর্ষকের যৌনাঙ্গ—কেটে দাও, ফেলে দাও", "আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই, ২৪শের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই; "ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে" ইত্যাদি স্লোগানে উত্তাল হয় ক্যাম্পাস।


এতে ব্যবস্থাপনা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী  মো. এমরান হোসেন, মার্কেটিং বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী পাভেল রানা, পদার্থবিজ্ঞান বিভাগের ফারুক নাহিয়ান ও  ফার্মেসি বিভাগের আল মাসুম হোসেনসহ বিভিন্ন আর্বতনের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

আরও খবর