তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতির মৃত্যুতে কুবির শোক প্রকাশ

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের (এক নম্বর) সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ।বুধবার (৭ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।


 ডা. এস এ মালেকের মৃত্যুকে  বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রসার ও বিস্তারের অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদ বলেন, সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্বের প্রয়াণে  বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ একজন অভিভাবককে হারালো। যা কখনোই পূরণ হবে না। তিনি ছিলেন আমাদের জন্য পরম আলোকবর্তিকা। তাঁর পরামর্শ ও সার্বক্ষণিক তত্ত্বাবধান আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় ছিল এক প্রত্যক্ষ সঙ্গী। তাঁর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার প্রচার ও প্রসারে ছিল সদা প্রস্তুত এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি প্রতিরোধে সোচ্চার।


শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও কার্যক্রমে মহান ব্যক্তিত্ব ডা. এস এ মালেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন পরিষদের সদস্যরা। একই সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছেন যে, তিনি যে আদর্শ, স্বপ্ন ও প্রত্যাশা রেখে গেছেন, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তা ধারণ করেই সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আরো উজ্জীবিত হয়ে উঠবে। বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, একজন ডা. এস এ মালেকের মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব হয়ে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ছায়া হয়ে থাকবেন। আমরা ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে