জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা? যা জানা গেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2025 03:34:41 am

আলোচনা-সমালোচনা অবসান ঘটিয়ে অবশেষে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে কে পাচ্ছেন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব।


নিয়ম অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি বণ্টন করে দেন। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বণ্টন করা হয়নি।



মন্ত্রিপরিষদ সূত্র জানা গেছে, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ো আলোচনা চলছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলমের নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।


এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যও আলোচনা চলছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বণ্টন হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয়।



সূত্র : কালের কণ্ঠ

আরও খবর