দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে বনশ্রী শিক্ষা নিকেতনের শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শ্যামনগরে বনশ্রী শিক্ষা নিকেতনের শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ ইউপির বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিকের দীর্ঘ শিক্ষকতা জীবনশেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের চত্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মুন্সিগঞ্জ ইউপি জামায়াতের আমীর গাজী আবুল হোসেন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনির্মল মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল ঘরামী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিক। বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট সহ অন্যান্য উপহার প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের অবসরপ্রাপ্ত শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিককে পুষ্প অর্পণ করছেন প্রধান শিক্ষক আব্দুল করিম।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৯ মিনিট আগে