মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আওয়ামী দুঃশাসন আমলের গুম ,খুন ,অত্যাচার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন

আওয়ামী দুঃশাসন আমলে গুম, খুন, নির্যাতন, ক্ষমতার অপব্যাবহার দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন ক্লাবের সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে দেড় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার গণহত্যার সহযোগী, পলাতক সাবেক আইজিপি বেনজীরের নিকটতম আত্মীয় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। তিনি গুম, খুন, অত্যাচার, ভোট চুরি, ক্ষমতার অপব্যাবহার ও দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ পাহাড় গড়ে তুলেছেন। মারুফ হোনের পরিবারের সদস্যরা ভূমি দখল, জনমানবের ক্ষতিসাধন করে সরকারি সম্পত্তিতে একাধিক ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া, সদর থানার সাবেক ওসি আবিরের মাধ্যমে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন এবং হয়রানী করেছেন। ক্ষমতার দাপট খাটিয়ে বিভিন্ন পদে নিয়োগ, বদলির জন্য ঘুষ বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে তারাও বহু মানুষের কাজ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে ভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এই মারুফ হোসেনের ভাইয়েরা বিগত সকল পর্যায়ে নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষ হয়ে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহণ করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, হয়রানি-নির্যাতনের শিকার জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল।
Tag
আরও খবর