দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।

শ্যামনগরে  কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

 রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্তরে বিনা মূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বোরো মৌসুমের ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের জন্য সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে বক্তব্য রাখেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসি জাতের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, ১০০০ জন কৃষক হাইব্রিড বীজ ও ২৫০০ জন কৃষক উফসি জাতের ধান বীজ পাবেন। কৃষক প্রতি ধান বীজ পাবেন হাইব্রিড ২ কেজি ও উফসি বীজ পাবেন ৫ কেজি। সার পাবেন ডিএপি ১০কেজি ও এমওপি ১০ কেজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি এ বিএম মুনজুর এলাহী, সম্পাদক আনিছুজ্জামান প্রমুখ।

ছবি- শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে