বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি, ৪ জন আহত

রাজবাড়ীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি, ৪ জন আহত

রাজবাড়ীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি, ৪ জন আহত 



রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতাদের উপস্থিতিতে জমিজমা নিয়ে শালিসের মধ্যেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার সকাল সারে ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ার আলামিন সরদার (৪০) ও হবি ফকিরের (৮০) মধ্যে চলমান জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য একটি শালিসি বৈঠক বসে। শালিসে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু,

উপজেলা কৃষক দলের নেতা আবু বক্কারসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

শালিসের এক পর্যায়ে প্রথম পক্ষ আল আমিনের পক্ষে অবস্থান নিয়ে ওমর সরদার নামের এক ব্যাক্তি তর্কে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়।

এতে উভয় পক্ষের ৪ জন আহত হন।
আহতরা হলেন আলামিন পক্ষের ওমর সরদার (৪০), ফারুক সরদার (৩৮) ও শুভ সরদার (২৫) এবং হবি ফকির পক্ষেের এবারত ফকির (২৩)। 
আহতদের মধ্যে ওমর সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়া শুভ সরদার ও ফারুক সরদারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মারামারির সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও খবর