ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বর্ধিত ফি বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা সেমিস্টার ও স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফিসহ সকল বর্ধিত ফি কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে, যা অনৈতিক ও অযৌক্তিক। তারা সেমিস্টার ও ভর্তি ফি ৪০ শতাংশ কমানোর আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত স্মারকলিপিটি উপাচার্য দপ্তরে জমা দেওয়া হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৭ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি, স্নাতক ভর্তি ফি ও অন্যান্য খাতে ফি বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের, ফলে অতিরিক্ত ফি বহন করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ফি কমানোর দাবি জানান, যাতে উচ্চশিক্ষা সকলের নাগালের মধ্যে থাকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ৫ কোটি ৬০ লাখ টাকা আয় দেখানোর নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন খাতে ফি বৃদ্ধি করা হয়েছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি ১,০০০ টাকা, দ্বিতীয় বর্ষের ফি ৫৫০ টাকা, স্নাতকোত্তরের ভর্তি ফি ৭,৮০০ টাকা থেকে ৮,৯০০ টাকা এবং হল ফি ১৫০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় ২,০০০ টাকা বাড়তি ফি গুনতে হচ্ছে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, "২০১৮ সালে আমাদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তর ভর্তির ফি কমানো হয়েছিল। এবারও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর ও স্মারকলিপি দিয়েছি।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে প্রশাসন একতরফাভাবে ফি বাড়িয়েছে। এটি অনৈতিক ও অমানবিক। শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে প্রশাসনের উচিত অবিলম্বে ফি কমানোর ব্যবস্থা নেওয়া।"

শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন। দাবি পূরণ না হলে তারা আন্দোলনের কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন।



আরও খবর