ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল 'কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে' চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলী ১৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনে শোকজ

শ্যামনগরে চাচার লাঠির আঘাতে ভাইপো নিহত

শ্যামনগরে চাচার লাঠির আঘাতে ভাইপো নিহত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ চাচার লাঠির আঘাতে ইউনুস আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। যৌথ মালিকানায় থাকা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার পিতা মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর রয়েছে। বিগত দিনে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদও হয়েছে। শুক্রবার বিকালের দিকে তার ভাই উক্ত পুকুর থেকে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাধা দেয়। একপর্যায়ে বাদানুবাদের মধ্যে তার চাচা ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করে। এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা পৌছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।

 শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আগেভাগে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

ছবি- নিহত ইনিুচ আলী।  


Tag
আরও খবর