রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

বাড়‌তি ফি নেয়ার প্রতিবাদে কুতুব‌দিয়া সরকা‌রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজারের  কুতুব‌দিয়া সরকা‌রি কলেজে এইচ এস সি পরীক্ষার ফরম পুরণে বাড়তি  ফি নেওয়ায় প্রতিবাদে  বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার(৯ মার্চ ২০২৫) সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে অর্ধশত ছাত্র-ছাত্রী মি‌ছিলসহ কলেজ প্রাঙ্গণে যায়। এসময় শিক্ষার্থীরা অধ‌্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ভিন্ন শ্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা  বলেন, মান‌বিক, ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ড ফি, কেন্দ্র ফিসহ ২২২৫ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ২৮০০ টাকা। বিজ্ঞান শাখায় ২৭৮৫ টাকা হ‌লেও নেওয়া হচ্ছে ৩৩০০ টাকা। সরকার নির্ধা‌রিত ফি ছাড়া আমরা বাড়‌তি কোন টাকা দিবো না।শিক্ষার্থীরা আ‌রও জানান, উপ‌জেলায় কুতুব‌দিয়া মডেল স্কুল এন্ড ক‌লেজে মান‌বি‌কে ২০২০ টাকা, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫০০ টাকা নেওয়া হয়। সরকা‌রি কলেজে অবশ্যই কম নি‌তে হবে।

এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাহেরা বেগম বলেন, এইচএস‌সি ফরম পুরণ বাবদ কোন বাড়‌তি টাকা নেওয়া হচ্ছে না। ব্যবহারিক ও কেন্দ্র ফি না নি‌য়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ ৮০০ টাকা নেওয়া হ‌চ্ছে।

Tag
আরও খবর