বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মাগুরায় শিশু ধর্ষণ: নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হয়ে নজরুল ভাস্কর্য, জয় বাংলা ভাস্কর্যসহ সকল আবাসিক হল প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “আজ আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নেই। একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। আমরা আর এই বিচারহীনতা চাই না। ধর্ষকদের এমন বিচার করতে হবে, যেন বাংলার জমিনে আর কোনো ব্যক্তি এমন হীন কাজ করতে সাহস না পায়।”

তারা আরও জানান, তাদের দাবি না মানা হলে আগামীতে আরও বড় কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এই বিক্ষোভে শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় ও জোরালো স্লোগান ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করেছে।

আরও খবর