মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নান্দাইলে ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল




অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।


সোমবার (১০ মার্চ)দুপুরে নান্দাইল উপজেলা সদর ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


শিক্ষার্থীরা অবনতিশীল আইনশৃৃক্সখলার পরিস্থিতির দ্রুত উন্নয়ন সহ ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানায়। 


উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আছিয়ার’ ‘ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। 


এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী
শেফালী আক্তার, মাইদা ও পপি আক্তার সহ আরও অনেকে বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ধর্ষকদের
বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এদেশের নারীরা যেন অবাদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে।
Tag
আরও খবর