গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক তিন জেলে

 পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে বনবিভাগ কর্তৃক তিন জেলেকে আটক করা হয়েছে।

বুধবার(১২ মার্চ) সকাল ১১টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন উপজেলার গাবুরার চকবারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মোস্তাক(৪৯), ৯ নং সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী(৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম(৫৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, চারটি ফাঁস জাল, চারটি পানির ড্রাম, তিনটি দা, কুড়াল একটি, বৈঠা একটি ও গ্রাফি চারটি জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শিবেন মজুমদারের নেতৃত্বে স্মাট টিমের সদস্যরা টহলকালে বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে মাছ ধরার সরঞ্জাম সহ আটক করেন।

তিনি আরও জানান আটক জেলেদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Tag
আরও খবর