‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুলিয়ারচরে বিদ্যুৎপিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত-২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. সাইফুল ইসলাম (৫০) নামে এগ্রো ফার্ম লি. এর এক শ্রমিক বিদ্যুৎপিষ্ট হয়ে নিহত হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও ২জন। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী খালিশা গ্রামে অবস্থিত নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এ এই ঘটনা ঘটে।


নিহত মো. সাইফুল ইসলাম স্থানীয় খালিশা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে ও নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর শ্রমিক। আহত সুজন মিয়া একই বাড়ির দুঃখু মিয়ার ছেলে এবং ফাইজ উদ্দিন একই বাড়ির চাঁন মিয়ার ছেলে। জানা যায়, উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী খালিশা গ্রামে অবস্থিত নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ৪নং মাছের পুকুর থেকে জলমটারের সাহায্যে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য পুকুরে নামিলে বিদ্যুৎপিষ্ট হয় সে।


এসময় তাকে বাঁচতে গিয়ে আরো দুই যুবক আহত হয়। স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সুজন মিয়া (৪০)কে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত ফায়েজ উদ্দিনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়েবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক দৈনিক দেশচিত্রকে বলেন, সাইফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ফাইজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিহতের স্বজনদের ভাস্যমতে সাইফুল ইসলাম নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এ কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। এবং আহতরা নিহতের চাচাতো ভাই বলে জানায়।


নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ম্যানেজার মো. নাদিম নিহত ও আহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অফিসে যাওয়ার পূর্বেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিংবা আহতদের পরিবারের কারোর লিখিত অভিযোগ পাওয়ার যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে