অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল




বগুড়ার নন্দীগ্রামের ২নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনায় ১৩ই মার্চ ইফতার মাহফিলের আয়োজন করে ২নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা।



উক্ত ইফতার মাহফিলে অংশ নেয় নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


২নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মোঃ আলাউদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকি, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,  ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, রাজু আহমেদ ,সজল হোসেন, তুষার, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল সহ ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ১০ মিনিট আগে