অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুলিয়ারচরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন  'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে ১১ মাস বয়সী রাশেদুর রহমান রোজেন নামের এক শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার। এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মো:নজরুল ইসলাম, এস.এস.এস রিফাত সুলতানা, সুপারভাইজার পূরবী রানী বিশ্বাস ও সাইফুল ইসলামসহ স্থানীয় শিশু এবং তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা আদনান আখতার বলেন, উপজেলার ১৬৯ টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু প্রায় ২ হাজার ৯শ ৬১ জনকে ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু প্রায় ২৫ হাজার ৪শ ৬০জনকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত   টিকাদান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য ও  স্বাস্থ্য সচেতনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ২৩ মিনিট আগে