আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

ফ্যাসিস্ট সরকার নয়, জনগণের ব্যালটে নির্বাচিত হবে আগামী সরকার' বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ

ফ্যাসিস্ট সরকার নয়, জনগণের ব্যালটে নির্বাচিত হবে আগামী সরকার' বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ

সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ মাঠে  বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামছুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জের কৃতি সন্তানএইচ এম রহমাতুল্লাহ পলাশ।  

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড.মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলেমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি'র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময়ে বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে।জাতীয়তাবাদী শক্তি তাদের এই অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। যারা ৭১ সালেও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিলো আজও তারা থেমে নেই। 

তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল।  বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন। 

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪ ঘন্টা ৪১ মিনিট আগে