মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে রবিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে আনুমা‌নিক আড়াই কো‌টি টাকা মূল্যের ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (কানুনগো অ: দা:) মোঃ জসিম উদ্দিন, ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস শহীদসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্যরা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউ‌নিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ মৌজার ১ নং খাস খ‌তিয়ানের ২৭ নং দাগের ১.৯৯ একর ভূ‌মি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে আনারসসহ বিভিন্ন ফল-ফসল চাষাবাদ করে ভোগ করছিলেন। আজ (রবিবার, ১৬ মার্চ) দুপুরে অবৈধ দখল থেকে এসব জমি উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত ভূ‌মির আনুমা‌নিক মূল‌্য আড়াই কো‌টি টাকা । শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন স্যারের নির্দেশে আমরা রবিবার দুপুরে উপজেলার সদর ইউ‌নিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় অভিযান পরিচালনা করে ১.৯৯ একর ভূ‌মি উদ্ধার করি। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় আড়াই কোটি টাকা। এর আগেও আমরা বিভিন্ন এলাকা থেকে সরকারি খাস জমি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করেছি এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর