ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের ঠাঁই নেই : এম. এ. লতিফ এমপি

বক্তব্য রাখছেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ





  অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম  বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ।

৯ ডিসেম্বর  শনিবার নগরীর কর্ণফুলী মোহনায় ‘স্বাধীনতা নারী শক্তি’র উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এম. এ. লতিফ বলেন, জাতি যখন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে উন্নত দেশের কাতারে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত ও জঙ্গীবাদী গোষ্ঠি এবং বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তির মদদে দেশের স্থিতিশীলতা ও অগ্রগতিকে নস্যাৎ করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ২০১৩ সালের মত আবারও নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। তাদের এটা জানা উচিত বাঙালি জাতি অনেক প্রতিকূলতা মোকাবেলা করে এবং লক্ষ লক্ষ বীর শহীদের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা সংগ্রামে যেভাবে পাক হানাদারদের রুখে দিয়ে বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছে সেইভাবে জঙ্গীবাদ ও মৌলবাদী গোষ্ঠিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন-ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার মূল আদর্শ ও উন্নয়নের ধারা থেকে আমাদেরকে সরাতে চায় যা এদেশের মানুষ মেনে নিবে না এবং জনগণই তাদের এই অপপ্রয়াস রুখে দিবে। দেশকে পাকিস্তানের মত সন্ত্রাসী এবং ব্যর্থ রাষ্ট্র বানাতে দিবে না এদেশের মানুষ। যারা মানবাধিকারের লঙ্ঘনের ছবক দেয় তারাই মানবাধিকার লঙ্ঘনকারী।

এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল আহসান শাহ, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান চৌধুরী, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, মোঃ জুয়েল, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, মোঃ তানভীর উপস্থিত ছিলেন।

আরও খবর