কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মাসুদ সাঈদী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শ সংগঠন যেখানে ব্যক্তি বা পরিবারতন্ত্রের কোনো স্থান নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনের প্রার্থী হয়েছেন। তিনি আরও বলেন, পিরোজপুরের দৃশ্যমান উন্নয়নের ৯০ ভাগ কাজ তার পিতা মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী করেছেন। পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। তিনি আরও দাবি করেন যে তার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং যেসব ব্যক্তিরা মিথ্যা মামলা ও সাক্ষ্য দিয়েছেন, তারা শাস্তি পাবেন। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি তারা করেন না, তবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের পর দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন সরকার ও বিরোধী দল চায় যা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে।মতবিনিময় সভায় পিরোজপুরের সাংবাদিকদের পাশাপাশি জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমীর মো. আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর