রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

বাকৃবির রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগ স্কাউট’স ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে দুইটি পর্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট'স ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলীসহ আরো উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটরা সমাজসেবা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।


এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, স্কাউটিং আমার কাছে খুবই ভালো লাগার একটি বিষয়। আমি যখন স্কুলে পড়তাম যখন গার্লস গাইডিং এর সাথে যুক্ত ছিলাম। যারা স্কাউটিং এ কাজ করে তারা অন্যদের চাইতে কিছুটা হলেও ভিন্ন ধরনের। প্রতেককে নিজের জায়গা থেকে ভালো হতে হবে এবং দেশের সেবায় এগিয়ে আসতে হবে।

 

বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম বলেন, স্কাউট'স ওন প্রোগামটি আমরা শুধু রোজার সময়ে করে থাকি। স্কাউট’স ওন বা গাইড’স ওন হল একটি অনুপ্রেরণামূলক, অনানুষ্ঠানিক অনুষ্ঠান যা স্কাউটিং বা গাইডিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে  সহায়তা করার লক্ষ্যে রোভার স্কাউটরা যথেষ্ঠ পরিশ্রম করছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি।

আরও খবর