মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

টাকার অভাবে কাদিরপুর পশ্চিম উত্তর পাড়া ঈদগাঁ জামে মসজিদ নির্মাণ কাজ বন্ধ সহায়তা কামনা

টাকার অভাবে কাদিরপুর পশ্চিম উত্তর পাড়া ঈদগাঁ জামে মসজিদ নির্মাণ কাজ বন্ধ সহায়তা কামনা 

 

ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদিরপুর পশ্চিম উত্তর পাড়া ঈদগাঁ জামে মসজিদের নির্মাণ কাজ অর্থাভাবে থেমে গেছে।


নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় মসজিদে নামাজ আদায় নিয়ে সমস্যায় পড়েছেন মুসল্লিরা। নির্মাণকাজ শেষ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন উদ্যোক্তারাও।


২০১৯ সালে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।৮ শতাংশ জমিতে দ্বিতীয় তলার ভীতের উপর ৩২ হাত দৈর্ঘ্য ও ২৫ হাত প্রস্থের মসজিদটির ১ম তলার কাজ শেষ হয়েছে।কিন্তু অর্থাভাবে আটকে গেছে মসজিদের দ্বিতীয় তলা ও বারান্দার কাজ।


বারান্দার ওয়ালের দরজা,জানালা,গ্রীল ও ফ্লোর ও প্লাস্টারসহ সমস্ত কাজই অসম্পুর্ণ রয়েছে। শুধু বারান্দাই নয়,বাকী রয়েছে  অযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা।প্রয়োজন ঈদগাহ মাঠে মাটি ভরাট। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, এলাকাবাসী,  প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়াসহ দায়িত্বশীলরা।


বর্তমানে মসজিদটিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীসহ ৪ টি গ্রামের শতাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ৭ শতাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।তাদের বেশিরভাগই কৃষক ও খেটে-খাওয়া মানুষ।


অযুখানা ও স্যানিটেশনসহ মসজিদের বারান্দার নির্মান কাজ শেষ করতে প্রয়োজন মোটা অংকের আর্থিক সহায়তা। মুসুল্লিদের প্রত্যাশা-আর্থিক সহায়তার হাত আরও প্রসারিত করবেন এলাকাবাসিসহ আশপাশ অঞ্চলের বিত্তবান ও প্রবাসীরা।এগিয়ে আসবেন উপজেলা প্রশাসন।


স্থানীয় সমাজসেবক সৈকত আলী খোকন বলেন, মসজিদের বারান্দার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের নেই।তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।


এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম বলেন,বর্তমানে বারান্দার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে।তাই উপজেলা প্রশাসন,এলাকবাসী সকল বিত্তবান ও প্রবাসী ভাইদের সহযোগিতা চাচ্ছি। 


মসজিদ কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন,স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।নির্মাণ কাজে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন দ্রুত বারান্দার কাজটি সম্পন্ন করা প্রয়োজন। মসজিদটি সম্পূর্ণ করতে আরও প্রায ১৫ লাখ টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব না । 


নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,সহযোগিতার জন্য একটি আবেদন দিয়ে রাখলে পরবর্তিতে সুযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর