অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পীরগাছায় এইচবিবি প্রকল্পের লটারীর মাধ্যমে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত

লটারী

রংপুরের পীরগাছায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের লটারীর মাধ্যমে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী উপস্থিত থেকে লটারীর কার্যক্রম সম্পন্ন করেন। লটারীতে মেসার্স ইঞ্জিনিয়ারিং এসোসিয়েট ও মেসার্স মকবুল ট্রেডার্স এর নাম উঠে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, গণস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী, ঠিকাদার আমিনুল ইসলাম রনজু সহ অনেকে। লটারীতে ‘মেসার্স ইঞ্জিনিয়ারিং এসোসিয়েট’ উপজেলার ছাওলা ইউনিয়নের নারায়ণপুর মৌজার মসজিদ সংলগ্ন পাকা রাস্তা হতে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে ২৭লক্ষ টাকা ২২হাজার টাকার প্রকল্প পান। অপর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মকবুল ট্রেডার্স’ উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর বাজার এইচবিবি রাস্তা হতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার রাস্তা আলমের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে ৬৭লক্ষ ২১হাজার টাকার প্রকল্পে পান। 

আরও খবর