শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পে তীব্র পানি সংকটে ভুগছেন ৫টি পরিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2022 01:53:49 pm


◾ মোঃ ইবাদৎ হোসেন 


যশোরের অভয়নগর উপজেলায় শ্রীধপুর ইউনিয়নের মথুরাপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৫ টি পরিবারে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। 


ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন এ সরকারের বড় একটি সাফল্য। এর মাঝে লাখো পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। তবে কোন কোন আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন অসুবিধার বিষয়টিও উঠে আসছে সংবাদ মাধ্যমে। 


সরজমিনে দেখা যায় উপজেলার মথুরাপুর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলি ঘর রয়েছে। তার মধ্যে ৫ টি পরিবারের সুপেয় পানির তীব্র সংকট দিন কাটাচ্ছে পরিবারের লোকজন। 


মোঃ সরফুদ্দিন লস্কর জানান, ঘর পেয়ে আমার খুব খুশি।খুব সন্তুষ্ট হয়ছি, কিন্তু পানির খুব কষ্ট। টিউবওয়েলর জন্য পানি পাচ্ছি নে। তিনি আরো বলেন, খাওয়ার কষ্ট। কোন অনুদান পায় নে। এক কেজি চাল পায়নে। শুধু ঘরই যা পায়ছি।

আব্দুল কাদের আলী মোল্লা বলেন, কোন অনুদান পায় নে, পানিও পাচ্ছি নে, শুধু ঘরই যা পায়ছি। রাস্তাটা হতি চাইলো তাও হয়নি।বর্ষা হলি হাঁটু ভাঙা কাদা।কলে পানি ওঠেনা ৩/৪ মাস। আগে যারা আয়ছে তারা ভ্যান পাইছে, সিলাই মেশিন পাইছে, কলে পানি নেই, আসে অবধি কল ব্যবহারই কত্তি পারিনি। কি করে বসবাস করবো! 


আশ্রয়ণ পল্লীর বাসিন্দা অন্তরা বেগম জানান, অনুদান পায় নে, পানি পাচ্ছি নে।একটা কল আছে তাও আবার পানি ওঠে না, একটা মাদ্রাসা হতি চাইলো তাও হয়নি। কবরস্থান হওয়ার কথা সেটাও হয়নি। আমাদের কেউ মারা গেলে কোথায় দাফন হবে ত আমাদের জানা নেই। পানির অভাবে খুব কষ্টে আছি। যদি পানির ব্যবস্থা ডা হতো খুবই ভালো হতো। গা গোসল দেওয়া, থালাবাসন মাজার খুবই অসুবিধা হচ্ছে। বহুদূর থেকে পানি আনতি হয়, তাও আবার পরের বাড়ি। আমরা খুব কষ্টে আছি। 


এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনাদের মাধ্যমে জানলাম, আমি খোঁজ খবর নিয়ে তাদের সার্বিক সহযোগিতা করবো।


এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আমি নিজে দুইবার ওখানে গিয়েছি, কেউ আমাকে কিছুইতো জানায়নি, আমি খোঁজ নিয়ে দেখছি নলকূপ যদি নষ্ট হয়ে থাকে আমি ঠিক করে দেয়ার ব্যবস্থা করব।

আরও খবর