মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখা ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ


সাংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের মনগড়া নিয়মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নাম ভাঙ্গিয়ে ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।


বুধবার (২৬ মার্চ) সকালে নতুন ঘোষিত কমিটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কমিটিকে ভুয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার বহাল থাকা বৈধ কমিটিকে বিতর্কিত করতে গতকাল মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে আরেকটি অস্থায়ী কমিটি ঘোষণা দেওয়া হয়। যারা এ কমিটি ঘোষণা করেছে তারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য না।


খোঁজ নিয়ে যায়, ৪ বছর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা কোম্পানীগঞ্জ উপজেলায় একটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে কোম্পানীগঞ্জ শাখার সভাপতি হিসেবে লুৎফুল্লাহিল ও সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পালন করছেন। গত ২ মাস ধরে শিক্ষক আব্দুল মান্নান, নুর ইসলাম, ফরিদ আহমেদ, নুরউদ্দিন, আব্দুল হালিমসহ আরো অনেককে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার নতুন কমিটি ঘোষণার জন্য জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন। তবে জেলা কমিটি নানা কারণে এখনো নতুন কোনো কমিটি ঘোষণা দেয়নি। জেলা কমিটি সহসায় তাদেরকে গঠনতন্ত্র মেনে নতুন কমিটি দেওয়ার কথা বলে। একপর্যায়ে, জেলা কমিটিকে  উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রোস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডাকে। সেখানে নিজেরা নিজেরা বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কমিটি ঘোষণা করে।


এই কমিটিতে সভাপতি পদ দাবি করা শেখ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছে ফোনে তাদের কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, আমরা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বহুবার যোগাযোগ করে নতুন কমিটি চেয়েছি। আমাদেরকে নানা অজুহাতে ঘুরাতে থাকে। পরে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে নতুন কমিটি ঘোষণা করি। অপর এক প্রশ্নের জবাবে তারা জেলা কমিটির সভাপতির অভিযোগ নাকচ করে দিয়ে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী আরো বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করেছি তারা নতুন অস্থায়ী কমিটি ঘোষণার বিষয়ে কিছুই জানেনা। যারা নতুন কমিটি ঘোষণা করেছে তারা কোন শিক্ষক সুলভ আচরণ করেনি। এই কমিটির কোন ভিত্তি নেই।

আরও খবর