যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁওস্থ হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ। হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভপতি হাজী দুলাল মিয়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে করোনাকালে দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে এ ফাউন্ডেশন। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ পাঠানোসহ বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ কার্যক্রম, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, হাজী সেলিম হাফিজিয়া মাদসার হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ অনুদান, ক্রেস্ট্র বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, ভুনবীর-লইয়ারকুল পুরানগাঁও ঈদগাহ নির্মাণসহ এসব এলাকায় বিভিন্ন রাস্তা মেরামত ও ইটসলিং এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর যাবত প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি হাজী সেলিম ফাউন্ডেশন হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর





6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪ ঘন্টা ৩৯ মিনিট আগে