‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পণ্যসেবা ডটকমের উদ্যোগে অসহায় মানুষের মুখে ঈদের হাসি

‘ভালোবাসা বিলাই’ শিরোনামে কিশোরগঞ্জ ভিত্তিক ই-কমার্স মার্কেট প্লেস ‘‘পণ্যসেবা ডটকম’’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের দিনে অসহায় মানুষের মূখের হাসির অংশীদার হতে ঈদ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শহরের প্রান কেন্দ্র অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ের সামনে পণ্যসেবা পরিবারের সকল সদস্যের পক্ষে পণ্যসেবার প্রতিষ্টা ও প্রধান নির্বাহী ফ্রান্স প্রবাসী জনাব খায়রুল কবিরের নির্দেশনায় সোশ্যাল মিডিয়া প্রধান মারিয়া মিনতাশার সভাপতিত্বে উক্ত বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জয়িতা অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তা ও ট্রেইনার বেগম তানজিলা আজিজ। সহায়তা প্রাপ্ত অসহায় মানুষদের সাথে কথা হলে, তারা এমন একটি মানবিক কাজের জন্য উক্ত উদ্যোগের সাথে যুক্ত প্রত্যেকের জন্য হাসি মূখে দোয়া করেছেন। খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে পেয়ে তারা অত্যন্ত খুশী এবং আনন্দিত। তারা এমনও বলেছেন যে, আমাদের সমাজে যাদের সক্ষমতা আছে তারা যদি এভাবে গরীব-দুঃখী, দুঃস্থ দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে তাহলে আমাদের মত অসহায় মানুষ গুলোর কষ্ট অনেকাংশে লাগব হয়। পণ্যসেবা ডটকমের প্রধান নির্বাহী ফ্রান্স প্রবাসী জনাব খায়রুল কবির আমার দেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, পণ্যসেবা-একটি সামাজিক ব্যবসা উদ্যোগ এর থেকে অর্জিত মূনাফার একটা অংশ মানুষ ও সমাজের কল্যাণে ব্যয় হয়। আমাদের আজকের এই আয়োজন অল্প সামর্থের মধ্যে যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করেছি। আশা করছি অনাগত সময়ে প্রতিটি সামাজিক ও মানবিক কাজে পণ্যসেবা যুক্ত থাকবে ইনশাল্লাহ। এ সময় তিনি উক্ত আয়োজনে পণ্যসেবার সাথে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞপান করেন। উক্ত আয়োজনে পণ্যসেবার সাথে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিউটি আক্তার, লতিফা আক্তার, স্বপ্না খাতুন, নিশী আক্তার, তুহিন মিয়া, নূরহাজান কবির (ভৈরব), নাজমা আক্তার, রানী, আয়জান, জেরিন, তাসনিয়া, তানিয়া, নূরজাহান (করিমগঞ্জ), আহসান হাসিব রাজিব, জুই, সাইফুল ইসলাম, ফারিয়া, সুমাইয়া আফসানা ও বাছির মিয়া। ঈদ উপহার আয়োজনে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দিয়ে ভালোবাসে কার্যক্রমের সমাপ্তি করা হয়।
আরও খবর