জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বগুড়ায় মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২৯ মার্চ (শনিবার) ২০২৫ইং তারিখে বগুড়া শহরের স্বনামধন্য রেস্টুরেন্ট হোটেল লা-ভিলা, জলেশ্বরীতলায় এটি অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। যারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে কর্মরত রয়েছেন তারা অনেক দিন পর একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের অতীত মুহূর্ত স্মৃতিচারণ করেন। 


উক্ত মিলনমেলা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এর ডেপুটি ডিরেক্টর ডা: মতিয়ার রহমান, বগুড়া শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব  মো:সজীব শাহরিন (সিপিএস ৩য় ব্যাচ), বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মোস্তফা মঞ্জুর পিপিএম। এছাড়া আরও  উপস্থিত ছিলেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম (ইএসআরএম) সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখায় কর্মরত অফিসারবৃন্দ।


অনুষ্ঠানটি বগুড়া এ্যাসোসিয়েশন অফএমবিএসটিইউ স্টুডেন্টস এর সাধারণ সম্পাদক ফার্মেসী বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান এর সঞ্চালনায় পরিচালিত হয়।


 সিএসই ২০০৫-২০০৬ সেশনের শিক্ষার্থী বখতিয়ার হোসেন  বলেন, "আমরা নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে দৃঢ়তার লক্ষ্যে প্রথম এই সংগঠনটি শুরু করেছিলাম যেন যেকোনো প্রয়োজনে একে অপরের সাথে সবসময় পাশে থাকতে পারি। আজকে একযুগেরও বেশি সময় পর এই সংগঠনটি নিজেদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক দৃঢ়তার পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে যা আমাদের বগুড়ার মানুষের জন্য গর্বের। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে একত্রিত থেকে আরও ভালো কিছু করবো এটাই প্রত্যাশা রইল।"


পরবর্তীতে স্মৃতিচারণের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।

আরও খবর